বিনোদন ডেস্ক : পুরোদমে ব্যবসায়ি বলতে যা বুঝায় তার পুরোটায় আছে বলিউড কিং শাহরুখ খানের মধ্যে। ব্যবসার যে কোনো মাধ্যমে তিনি হাত দিয়েছেন সেখানেই সফলতা দেখিয়েছেন। প্রথমবার আইপিএল’-এ যখন তার দল একেবারে তালিকায় সবার নিচে ছিল তখনও শাহরুখ বাকিদের থেকে সবচেয়ে বেশি আয় করেছেন! আর ব্যবসার খাতিরেই বলিউডে কোনো সুপারস্টারদের সঙ্গে সংঘর্ষে যাওয়ার ঝুঁকিতে রাজি নন তিনি!
সুপারস্টারদের সঙ্গে সংঘর্ষে যেতে রাজি নন শাহরুখ। মানে মুখোমুখি যুদ্ধ নয়! কেননা এমনিতেই ব্যক্তিগত জীবনে সব ধরনের বিতর্ক এড়িয়ে চলেন বলিউড কিং শাহরুখ খান। তিনি কেন সংঘর্ষে লিপ্ত হবেন? বরং বলিউডের আর আর সুপারস্টারদের কোনো ছবির সঙ্গে একই সময়ে তার ছবিটি মুক্তি দেয়া থেকে বিরত থাকবেন বলে খবর পাওয়া গেছে।
গেল বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ছবি ‘দিলওয়ালে’। কাজলের সঙ্গে দীর্ঘদিন পর সিনেমায় ফেরা এবং একই ছবিতে কৃতি স্যানন ও বরুণ ধাওয়ানের মত তারকা অভিনেতা থাকার পরও ছবিটি সেসময় বক্স অফিসে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। এর একটায় কারণ ছিল। কারণ শাহরুখের ‘দিলওয়ালে’ ছবির সঙ্গে একইদিনে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল দীপিকা পাডুকোন, রনবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিনেমা ‘বাজিরাও মাস্তানি’। একইদিনে তারকা সমৃদ্ধ ছবির সঙ্গে পাল্লা দিতে গিয়ে আর্থিকভাবে ক্ষতির সম্মুখিন হয়েছে দিলওয়ালে। আর এই জন্যই তারকা সমৃদ্ধ কোনো সিনেমার সঙ্গে অন্তত সিনেমা দিয়ে পাল্লা দিতে রাজি নন শাহরুখ। এমনই এক সংবাদ প্রকাশ করেছে বলিউডলাইফ.কম।
বলিউড লাইফডটকমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সুপারস্টারদের কোনো সিনেমার সঙ্গে সংঘর্ষে যেতে রাজি নন শাহরুখ। প্রয়োজনে নিজের ছবি একটু দেরিতে রিলিজ দিবেন, তারপরেও কারো সঙ্গে সংঘর্ষে যাবেন না তিনি। এমনকি আসন্ন ‘রইস’ সিনেমাটি আসছে ঈদে সালমান খান অভিনীত ‘সুলতান’-এর সঙ্গে একইদিনে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শাহরুখ নাকি তার ছবিটিকে সালমানের সঙ্গে মুক্তি দেয়ার পরিকল্পনা থেকে সরে আসছেন।
শাহরুখের ঘনিষ্ঠসূত্রের বরাত দিয়ে সংবাদে আরো বলা হয়েছে, ‘রইস’ ছবিটির মুক্তি নিয়ে জটিলতার মধ্যে আছেন শাহরুখ খান। গত বছরে সঞ্জয় লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’র সঙ্গে প্রতিযোগিতায় পেরে না উঠে ভবিষ্যতে সুপারস্টারদের ছবির সঙ্গে একইদিনে প্রেক্ষাগৃহে শাহরুখ তার নিজের ছবি মুক্তি দিতে রাজি নন। আর এইজন্যই শাহরুখ চাইছেন তার ‘রইস’ ছবিটি সালমানের সঙ্গে একইদনে মুক্তি দিতে রাজি নন। প্রয়োজনে ২০১৭ সালে ছবিটি মুক্তি দিবেন তিনি।
সংশ্লিষ্ঠ আরো একটি সূত্র জানিয়েছে, শাহরুখ তার আসন্ন সিনেমা ‘রইস’ কোনো উৎসব মুখর পরিবেশে মুক্তি দেয়ার কথা ভাবছেন। ঈদ, পূজা কিংবা বড়দিন উপলক্ষ্যে। যাতে করে বাণিজ্যটায় কোনো ধরনের গাফিলতি না থাকে। আর্থিকভাবে যাতে তাকে ক্ষতির সম্মুখিন হতে না হয়। আর এইজন্য মুক্তির ঠিকঠাক তারিখও খুঁজছেন তিনি। যুঁতসই তারিখ যদি এখনও খুঁজে পাননি তিনি।
আগামী ঈদে সালমান খান তার ‘সুলতান’-এর জন্য বুকিং দিয়ে ফেলায় শাহরুখ তার রইস ছবিটি পিছিয়ে দিচ্ছেন এটা এক রকম নিশ্চিত। কিন্তু ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে তা এখনো নিশ্চিত নয়। কারণ ঈদের পর জুলাইয়ে বরুন ধাওয়ান, জন আব্রাহাম অভিনীত ‘ধিশুম’ নামের একটি ছবি এরমধ্যে বুকিং দিয়ে ফেলেছে। তারপর আগামী বড়দিনে আমির খান বুকিং দিয়ে রেখেছেন তার আলোচিত সিনেমা ‘দঙ্গল’-এর জন্য। আমিরের সাথে কোনোভাবেই সংঘর্ষে যাবেন না শাহরুখ। তিনি ঠিক করেছেন ২০১৭ সালের জানুয়ারির ২৬ তারিখে মুক্তি দিবেন তার আলোচিত সিনেমা ‘রইস’। যদিও সেসময় মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে ঋত্বিক রোশান অভিনীত সিনেমা ‘কাবিল’! যদি ঋত্বিকের ওই ছবিটি জানুয়ারিতে মুক্তি দেয়ার তারিখ ঠিকঠাক থাকে তাহলে আবারো হয়তো ‘রইস’ সিনেমার মুক্তি পেছানে পারেন শাহরুখ। কারণ তিনিতো বলিউডের কোনো সুপারস্টারের সঙ্গে সংঘর্ষে যেতে রাজিই নন!

