ঢাকাThursday , 28 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাসকিনকে নিয়ে চিন্তিত রাজ্জাক

Link Copied!

Taskin-Ahmedস্পোর্টস ডেস্ক : মানুষ একজন, অথচ চলন্ত দুটি নৌকায় একই সঙ্গে তার দুটি পা রাখলে কী অবস্থা হবে? কোনো না কোনো বিপদের সম্মুখীন হবেন, এটা হলফ করে বলা যায়। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আইসিসি প্রদত্ত সাময়িক নিষেধাজ্ঞায় থাকা তাসকিন আহমেদ কি এ কাজটাই করছেন? নাকি গোলেমালে যদি অ্যাকশনটা শুধরানো যায়, তাহলে ক্ষতি কিসে?
ঢাকা প্রিমিয়ার লিগে ২০ লক্ষ টাকায় তাসকিনকে দলে ভিড়িয়েছে আবাহনী লিমিটেড। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকলেও ঘরোয়া ক্রিকেটে তার খেলতে বাধা নেই। তাই তামিম ইকবালের দলে খেলে যাচ্ছেন নিয়মিত। প্রশ্ন হচ্ছে, তাসকিনের সঙ্গে আরেক নিষেধাজ্ঞাপ্রাপ্ত বোলার আরাফাত সানি কেন খেলছেন না? শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অন্যতম ভরসার প্রতীক তিনি! এবারের লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি সানি। ক্লাবের চাপ থাকা সত্ত্বেও অ্যাকশন পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত খেলতে চাচ্ছেন না বাংলাদেশ জাতীয় দলের তারকা এই স্পিনার।
সানির পথ অনুসরণ না করায় ‘নিষিদ্ধ’ তাসকিনকে নিয়ে চিন্তিত ‘পরীক্ষিত’ আব্দুর রাজ্জাক। তাসকিনের প্রতি এই অভিজ্ঞ ক্রিকেটারের পরামর্শ, ‘সে যদি সত্যিই অ্যাকশন ঠিক করতে চায়, তাহলে তার আগে না খেলাই ভালো। কারণ, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তাকে পুরোনো অ্যাকশনেই বল করতে হবে। তা ছাড়া এ রকম সময়ে মনের ওপর চাপ থাকে। বোলিং খারাপ হলে আত্মবিশ্বাসও নষ্ট হয়ে যেতে পারে।’
২০০৯ সালে  রাজ্জাকের বোলিং অ্যাকশনে প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছিল আইসিসি। শোধরানোর সময় খেলা তো দূরের কথা, এতটাই নিভৃতে চলে গিয়েছিলেন যে তাকে কেউ খুঁজেই পায়নি। কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে বিকেএসপি আর খুলনায় নিয়মিত পুনর্বাসনের কাজ চালিয়ে গেছেন রাজ্জাক।
অনন্ত ভবিষ্যতের কথা চিন্তা করে বোলিং অ্যাকশন শুধরে নিতে  তাসকিন আহমেদেরও রাজ্জাক-সানির পথ অনুসরণ করা উচিত কিনা? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। সময়ের দাবিও বটে। ২১ বছর বয়সী তাসকিনকে নিজের ভালো নিজেকেই বুঝতে হবে।