ঢাকাThursday , 28 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত সফরে আরেকটি সুসংবাদ বাংলাদেশের

Link Copied!

bangladesh5স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর ভারতের মাটিতে খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে কখন, কোথায় খেলবেন টাইগাররা? এ বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। আগামী ৮-১০ দিনের মধ্যে ভারত সফরের সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
প্রথমত, বাংলাদেশ দলের ভারত সফরের সম্ভাব্য সময় ছিল আগামী আগস্ট মাসে। কিন্তু জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের চার টেস্টের সিরিজ চূড়ান্ত হওয়ায় সেই সময় পিছিয়েছে। বিসিবি ও বিসিসিআইয়ের আলোচনায় আগস্টের পরিবর্তে বাংলাদেশ দল ভারত সফরে যাবে সেপ্টেম্বরে।
পাশাপাশি একটি সুসংবাদও যোগ হয় বাংলাদেশ শিবিরে। এক টেস্টের ভারত সফরে এখন যোগ হতে যাচ্ছে ওয়ানডে ম্যাচও। বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘সফরটি আর এক টেস্টের থাকছে না, এটা নিশ্চিত। টেস্টের সঙ্গে ওয়ানডে ম্যাচও যোগ হবে।’ বিসিবি ও বিসিসিআইয়ের আলোচনা এর মধ্যেই ইতিবাচক দিকে এগিয়েছে বলে সূত্র জানিয়েছে।