ঢাকাWednesday , 27 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লেখিকা সানি, আসছে ছোটগল্পের সঙ্কলন

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : ছিলেন জনপ্রিয় পর্নোস্টার। সেখানে থেকে সেলিব্রেটি শো বিগ বস এ। তারপর সোজা বলিউড অভিষেক। ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে ফেলেছেন। সিনেমাগুলো বলতে গেলে তার উপস্থিতির কল্যাণেই যা ব্যবসা করেছে! তেমন আলোচনায় আসতে পারেনি যদিও।
এই তারকা হলেন সানি লিওন। এবার লেখিকা হিসেবে আবির্ভূত হচ্ছেন তিনি। বারোটি ছোট গল্পের সঙ্কলন নিয়ে একটি বই বের হচ্ছে তার। সানি তার বইয়ের নাম দিয়েছেন ‘সুইট ড্রিমস’।
হঠাৎ করে এই লেখালেখিতে কেন মন দিলেন? এর উত্তরে তিনি বলেন, লেখালেখি করবেন সে কথা কখনো গুরুত্ব দিয়ে ভাবেননি। তবে মাথায় নানা সময় নানা আইডিয়া আসে আর সেগুলোই গুছিয়ে লিখতে গিয়ে গল্প হয়ে গেছে।
তবে লেখিকা যেহেতু অ্যাডাল্ট ফিল্মের সাবেক তারকা আর বলিউডে তার অভিনীত সিনেমাগুলোও কম রোমান্টিক নয় সেহেতু গল্পগুলোতেও একটু ‘ইরোটিক’ ছোঁয়া থাকবে। আর প্রকাশকও এমনটিই চেয়েছে। চাহিদার গল্প যেমন হয় আরকি!
প্রকাশকের উৎসাহেই মাস তিনেকের মধ্যেই বারোটি গল্প দাঁড়িয়ে গেছে। আর সেগুলোর সঙ্কলন বের হচ্ছে শিগগির।
তবে এই গল্পগুলোর সবই কাল্পনিক। শিল্পীকে যেমন তার সৃষ্টির মধ্যে খুঁজলে পাওয়া যায়, সানি লিওনকে তেমন শিল্পী ভাবলে ভুল হবে। এসব গল্পের মধ্যে তাকে খুঁজতে গেলে ভুল মানুষকে পাবেন পাঠক।