প্রযুক্তি ডেস্ক : ফটো শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাটের মত ক্যামেরা অ্যাপ আনছে ফেসবুক। এজন্য প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ফেসবুকের সঙ্গে ব্যবহারকারীদের আরো সম্পৃক্ত করতে এই ক্যামেরা অ্যাপ তৈরির কাজে মনোনিবেশ করেছে প্রতিষ্ঠানটি।
অ্যাপটির ডেভেলপ করছে ফেসবুকের ‘ফ্রেন্ড শেয়ারিং’ দল। দলটি যুক্তরাজ্যের লন্ডনে কাজ করছে। অ্যাপটি বর্তমানে প্রাথমিক স্তরে রয়েছে।
ফেসবুক পরিকল্পনা করছে, এই অ্যাপটির সাহায্যে ব্যবহারকারীরা ভিডিও ধারন করে তা সরাসরি সম্প্রচার করতে পারবে।
যদিও ফেসবুক এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

