ঢাকাWednesday , 27 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা নিতে সাক্ষাৎকারের প্রস্তুতি

Link Copied!

usa-visaনিউজ ডেস্ক  : ভিসা পাওয়া কঠিন, নানা রকম টেস্ট দিতে হয়, খরচ বেশি। যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার ক্ষেত্রে এমন নানা বাধার কথা বলেন শিক্ষার্থীরা। তবে একটু সময় নিয়ে নিজেকে প্রস্তুত করলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়াটা বেশ সহজ। এমন মনে করেন ঢাকার আমেরিকান সেন্টারের স্টুডেন্ট কাউন্সিলররা।
যুক্তরাষ্ট্রে পড়তে চাই— এমন সিদ্ধান্ত নিয়ে থাকলে যতো তাড়াতাড়ি সম্ভব প্রস্তুতি শুরু করে দিন। এক বছর সময় হাতে রাখা উচিত। বেশির ভাগ শিক্ষার্থীই আগস্ট বা সেপ্টেম্বর মাসের সেশনে ভর্তি হন, তবে জানুয়ারি মাসেও কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেয়া হয়।
একজন শিক্ষার্থী প্রশ্ন রাখেন- আমি আমার ছাত্র ভিসার সাক্ষাৎকারের জন্য কিভাবে প্রস্তুতি নেব?
মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের উপদেশ : ছাত্র ভিসার সাক্ষাৎকারটি হল মূলত একটি আলোচনা । কনস্যুলার অফিসারকে এটি নির্ণয় করতে হবে যে আপনি একজন প্রকৃত ছাত্র এবং আপনার শিক্ষার খরচ বহন করার জন্য প্রয়োজনীয় অর্থ আপনার কাছে আছে। আপনার কোনো বক্তব্য প্রস্তুত করতে হবে না বা মুখস্ত করতে হবে না, আপনাকে শিক্ষার কারণ ভাবতে হবে, আপনার শিক্ষার অর্থ প্রদান করার জন্য কি পরিকল্পনা আছে তা ভাবতে হবে এবং কন্যুলার অফিসারের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে সবার আগে শান্ত থাকুন, বিচলিত হবেন না! কনস্যুলার অফিসারের কাজ হল সত্য ও সঠিক তথ্য নির্ণয় করা, আপনাকে হতাশ করা নয়।