ঢাকাTuesday , 26 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন বিজ্ঞাপনে সাবিলা নূর

Link Copied!

sabila-nurবিনোদন প্রতিবেদক : ছোটপর্দার নিয়মিত মুখ সাবিলা নূর। শাস্ত্রীয় নৃত্যে পারদর্শী হলেও ঘটনাচক্রে একটি টেলিভিশন বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। তারপর থেকে নিয়মিত হয়ে উঠেন এ মাধ্যমে। তবে অভিনয়ের ইচ্ছা না থাকলেও, রেদওয়ান রনির ‘ইউটার্ন’ এ যুক্ত হন। ব্যাস, আটকে গেলেন নাটকে। তাই বলে বিজ্ঞাপনচিত্রের প্রতি ভালোবাসাটা কমে যায়নি। তাই তো শনিবার সকাল থেকে নিজের ক্যারিয়ারের ৩৭তম বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিচ্ছেন সাবিলা।
কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের নির্দেশনায় রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে চলছে রেডকাউ বাটারের নতুন বিজ্ঞাপনের চিত্রধারণের কাজ। এতে একটি পারিবারিক গল্পে দেখা যাবে সাবিলা নূরকে। তার সঙ্গে রয়েছে অভিনেত্রী সাবেরি আলম ও অন্য দুজন।
বিজ্ঞাপনটি প্রসঙ্গে তিনি বলেন, ‘মাসখানেক আগে ইস্পাহানি চায়ের বিজ্ঞাপনটি করেছিলাম। এবার রেডকাউ বাটারের নতুন বিজ্ঞাপনে কাজ করলাম। একটি পরিবারের গল্পটা এখানে তুলে ধরা হয়েছে।’
নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘আপাতত ঈদের নাটকের কাজ নিয়েই বেশি ব্যস্ত। আগামী মাসের পুরোটা জুড়েই সেই কাজগুলো করব।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে ইতিমধ্যেই তিনটি নাটকের কাজ সম্পন্ন করেছেন সাবিলা। এ গুলো হলো ইফতেখার আহমেদ অসিনের ‘পলায়ন বিদ্যা’; মাসুদ সেজানের সাত পর্বের ধারাবাহিক ‘লাভ এন্ড কোং’; এবং মনিরুজ্জামান রিপনের ‘যেমন খুশি তেমন সাজো’।