ঢাকাTuesday , 26 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে একসঙ্গে রিয়াজ-মৌ

Link Copied!

riaz-mowবিনোদন প্রতিবেদক : বেশ কয়েক বছর আগে আলভী আহমেদের পরিচালনায় একটি নাটকে জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক রিয়াজ এবং মডেল ও অভিনেত্রী মৌ। তারপর আর এই জুটিকে একসঙ্গে দেখা যায়নি। তবে নতুন খবর হলো আগামী ঈদুল ফিতরের জন্য নির্মিত একটি টেলিফিল্মে একসঙ্গে কাজ করেছেন রিয়াজ-মৌ।
নুজহাত আলভী আহমেদের পরিচালনায় ‘এবং অতঃপর’ নাটকে দীর্ঘদিন পর জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন রিয়াজ-মৌ। সম্প্রতি রাজধানীর ধানমণ্ডি লেকে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকের মূল গল্প রচনা করেছেন এমদাদ হক এবং চিত্রনাট্য লিখেছেন মনসুরুর রহমান চঞ্চল।
মৌ’য়ের সঙ্গে কাজ করা প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘মৌ এর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তিনি একজন পেশাদার নৃত্যশিল্পী, মডেল। পাশাপাশি তার অভিনয়ও দর্শককে মুগ্ধ করে। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে।
পরিচালক নুজহাত আলভী আহমেদ জানান, আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে।