ঢাকাTuesday , 26 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টরন্টো ফিল্ম ফেস্টিভালে সানির অতীত গল্পের প্রিমিয়ার

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : পর্নো ইন্ডাস্ট্রি ছেড়ে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বর্তমানে বলিউডে খুঁটি গেড়েছেন ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন। আর তার অতীত জীবনকে কেন্দ্র করে বর্তমান বলিউডে তাকে নিয়ে নানা সময়ে তৈরি হওযা  সংঘাত নিয়ে নির্মিত ডকুফিল্মটির প্রিমিয়ার হতে পারে বিশ্বের গুরুত্বপূর্ণ টরন্টো ফিল্ম ফেস্টিভালের চলতি বছরের আসরে!
সানি লিওনের জীবনের উপর নির্মাণ হচ্ছে একটি বাস্তবধর্মী ডকুফিল্ম, এমন কথায় বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল। আর এবার শোনা যাচ্ছে সানির উপর নির্মিত এই ডকুফিল্মটির প্রিমিয়ার হবে বিশ্বের গুরুত্বপূর্ণ ফিল্ম ফেস্টিভালগুলোর একটি ‘টরেন্টো’তে!
ভারতীয় সংবাদ মাধ্যম মুভি টকিজ জানিয়েছে, সানি লিওনের বর্তমান জীবন যাপনের উপর একটি ডকুফিল্ম নির্মাণ করছেন ইন্দো-কানাডিয়ান নির্মাতা দিলীপ মেহতা। ডকুফিল্মটির নাম ‘মোস্টলি সানি, পার্টলি ক্লাউডি’।
নির্মাতা সূত্রে জানা গেছে, গত দু’বছর ধরে সানি লিওনের সঙ্গে থেকে বিভিন্ন ফুটেজ তিনি নিচ্ছেন। এ পর্যন্ত সানি লিওনের পিছু ছুটে ২২ হাজার ঘন্টার ফুটেজ তিনি সংগ্রহ করেছেন। এরমধ্য থেকেই ডকুফিল্মের জন্য নির্বাচিত অংশগুলো রাখবেন।
এরইমধ্যে সানি লিওন নাকি ডকু ফিল্মের প্রথম সম্পাদনায় দেখেও ফেলেছেন। আর নিজের উপর এমন ডকুফিকশন দেখে তিনি নিজেও ইমোশনাল হয়ে গেছেন। আর এই ডকু ছবিতেই অতীতের অনেক অজানা বিষয় নিয়ে সানির সংবেদনশীল বক্তব্যও থাকবে বলে জানা গেছে।