ঢাকাTuesday , 26 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমকামী অধ্যাপকের হাতে দাদা সাহেব ফালকে পুরস্কার!

Link Copied!

aligarhবিনোদন ডেস্ক : ‘গত দশ বছরে আমি যতো সিনেমা দেখেছি তারমধ্যে সবচেয়ে ভালো সিনেমাটার নাম ‘আলিগড়’। এসব সিনেমা আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য খুবই জরুরী। গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে সমাজে। এটা হয়তো সবার নেয়া সম্ভব হবে না, বা নিতে একটু কঠিন হবে। কিন্তু বিশ্বাস করুন এটা আমাদের সমাজের জন্য ঔষুধের মত কাজ করবে।’ গত বছর মুম্বাই ফিল্ম ফেস্টিভালে প্রিমিয়ার হওয়া দেশে-বিদেশে প্রশংসিত ভারতীয় সিনেমা ‘আলিগড়’ দেখে এমন মন্তব্যই করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউত। আলিগড় নিয়ে কঙ্গনার এমন মন্তব্যের সত্যি সত্যিই মূল্যায়ন হল ছবিটির। ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে ‘দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড’ দেয়া হল মনোজ বাজপেয়ীকে।
একজন সমকামী অধ্যাপকের জীবনের সত্যি ঘটনা নিয়ে লেখা হয়েছে ‘আলিগড়’-এর চিত্রনাট্য। আর সেই অধ্যাপকের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন দাপুটে অভিনেতা মনোজ বাজপেয়ী। আর এই দাপুটে অভিনয়ের জন্য সমালোচক পছন্দে ‘সেরা অভিনেতা’র পুরস্কার জিতলেন মনোজ বাজপেয়ী। আর এই ছবিতে জার্নালিস্ট চরিত্রে অভিনয় করেছেন রাজ কুমার রাও।
মনোজের দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রাপ্তির পর ‘আলিগড়’ ছবির নির্মাতা হংশল মেহতা টু্ইটে জানান, আলিগড় ছবিতে প্রফেসর রামচন্দ্র সিরাসের চরিত্রের জন্য মনোজ বাজপেয়ীর নাম ঘোষণা হয়েছে। আর এরজন্য নির্মাতা হিসেবে তিনি গর্বিত বলেও জানান।
প্রসঙ্গত, এশিয়ার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ‘বুসান ফিল্ম ফেস্টিভাল’সহ বেশকিছু ফিল্ম ফেস্টিভালে প্রদর্শন ও প্রতিযোগিতা বিভাগে লড়াইয়ের পর হংশল মেহতার আলোচিত ছবি ‘আলিগড়’  ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ফেব্রুয়ারিতে। গত বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা হংশল মেহতার প্রশংসিত ছবি ‘আলিগড়’ দিয়ে শুরু হয়েছিল মুম্বাই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের ১৭তম আসর। এরআগে, বুসান ফিল্ম ফেস্টিভালেও প্রদর্শীত হয় মেধাবী অভিনেতা মনোজ বাজপেয়ী অভিনীত এবং হংশল মেহতা পরিচালিত ছবি ‘আলিগড়’।