ঢাকাTuesday , 26 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

Link Copied!

Electricসুনামগঞ্জ প্রতিনিধি : জেলার মধ্যনগর থানার রামদিঘা গ্রামে পল্লিবিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-রামদিঘা গ্রামের জগদীশ সরকার (৭০), তার ছেলে রনজিত সরকার (৪৫), রনজিত সরকারের স্ত্রী রীতা সরকার (৩৫) এবং তাদের কন্যা সোনালী সরকার (১০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রামদিঘা গ্রামে বিদ্যুৎ সংযোগের জন্য গ্রামের উপর দিয়ে পল্লিবিদ্যুতের তার টানানো হয়। সকালে বাড়ির উঠোনে বসে কাজ করছিলেন জগদীশ সরকারের পরিবারের লোকজন। এ সময় হঠাৎ পল্লিবিদ্যুতের তার ছিঁড়ে উঠোনে পড়লে একই সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মারা যান তারা। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে।
মধ্যনগর থানার ওসি মাজহারুল হক বলেন, ‘পল্লিবিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের ৪ জন বিদ্যুতায়িত হয়ে মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে।