ঢাকাTuesday , 26 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার চার্জার লাইটের ব্যাটারিতে স্বর্ণ

Link Copied!

Gold-Barনিজস্ব প্রতিবেদক : এবার চার্জার লাইটের ব্যাটারি কেটে তাতে করে স্বর্ণ আনতে গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা খেয়েছেন এক বিমানযাত্রী। ওই যাত্রীর নাম শাহাদাৎ মিয়া (পাসপোর্ট নম্বর বিই০৪৬৬৯৫৪)।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, এফজেড৫৮৩ এর একটি বিমানে করে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শাহাদাৎ দুবাই থেকে আসে। তার সঙ্গে থাকা চার্জার লাইটের ব্যাটারির মধ্যে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন দেড় কেজি।
পরে স্মাগলিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শাহদতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানায় বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
উল্লেখ্য, গতকাল সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াশিং মেশিন ও খেলনার ভেতর থেকে সাড়ে ৩ কেজি স্বর্ণ জব্দ করে ঢাকা কাস্টমস হাউজ।