ঢাকাMonday , 25 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০০০ কেজি পলিথিন জব্দ

Link Copied!

poliনারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার বুড়িগঙ্গা নদীতে তিনটি লঞ্চ থেকে দুই হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে নারায়ণগঞ্জের পাগলা কোস্ট গার্ড স্টেশন। যার মূল্য ৩ লাখ টাকা।
সোমবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলার কোস্ট গার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সায়ীদ এম কাসেদ এ তথ্য জানান।
সায়ীদ এম কাসেদ জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ‘পরিবেশ সুরক্ষা অভিযান’এর অংশ হিসেবে তাদের একটি টিম বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে এমভি যুবরাজ-২, মর্নিসানং-৯ ও নিউ মিশু নামে যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায়  ২০০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করে। পরে সোমবার সকাল ১১টায় আটককৃত পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক তানজীনা আক্তারের উপস্থিতিতে বিনষ্ট করা হয়।