ঢাকাMonday , 25 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত

Link Copied!

Songhorsho Bograফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। এ সময় সংঘর্ষে কমপক্ষে আরো ৫ জন আহত হয়েছে।
সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইব্রাহীমসহ ৩ জনকে আটক করেছে।
নিহত কামরুল হাসান রকি সোনাগাজী সদর ইউনিয়নের ছাডাইচচান্দি গ্রামের প্রবাসী নূর নবীর ছেলে।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, রকির সাথে সুলাখালী বাজারের ইয়াছিন, সাইফুল ও মাঈন উদ্দিনসহ কয়েকজনের সাথে পূর্ব বিরোধ ছিল। সোমবার সকালে রকি তার কয়েকজন সঙ্গিসহ সুলাখালী গ্রামে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনা চলাকালে বিক্ষুব্ধরা একটি মোটরসাইকেল ও সিএনজিতে আগুন দেয় এবং কয়েকটি দোকান ভাঙচুর করে।