ঢাকাSunday , 24 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর শেষ রক্ত বিন্দুকে নিশ্চিহ্ন করতে চাই বিএনপি

Link Copied!

Shajahanচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বাংলাদেশ যিনি প্রতিষ্ঠা করেছেন তার শেষ রক্ত বিন্দুকে নিশ্চিহ্ন করে দিতে চাই বিএনপি-জামায়াত। তারা শেখ হাসিনাকে হত্যা করতে চাই। শুধু শেখ হাসিনা নয় তার ছেলে সজিব ওয়াজেদ জয়কে হত্যা করতে বিএনপি যে ষড়যন্ত্র করেছিল তা এখন প্রতিষ্ঠিত।’
রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শুল্কমুক্ত পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘শফিক রেহমান বা মাহমুদুর রহমান কেন, যারাই এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার ড. মুনির হোসেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, পুলিশ সুপার বশির আহমেদ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বন্দরে দুই কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানামা পোর্ট লিংক লিমিটেডের প্রশাসনিক ভবন উদ্বোধন করেন।
সোনামসজিদ ইমিগ্রেশনের পাশে এই শুল্কমুক্ত পণ্যের বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়। এ কেন্দ্রে থেকে বাংলাদেশ-ভারতে যাতায়াতকারীরা শুল্কমুক্ত পণ্য কেনার সুবিধা পাবেন।