নিজস্ব প্রতিবেদক : আগামী ১০-১১ জুলাই কাউন্সিল উপলক্ষে আওয়ামী লীগের অর্থ উপকমিটির সভা আহ্বান করা হয়েছে।
আগামীকাল সোমবার সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টায় এ সভা আহ্বান করা হয়।
সভায় সভাপতিত্ব করবেন অর্থ উপকমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
সভায় সংশ্লিষ্টদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অর্থ উপকমিটির সদস্য সচিব এইচ. এন আশিকুর রহমান আহ্বান জানিয়েছেন।

