ঢাকাSunday , 24 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় ধাপের ইউপি নির্বাচন
ভোট পড়েছে ৭৭% : আ.লীগ ৩৫৩, বিএনপি ৫৭

Link Copied!

electionনিজস্ব প্রতিবেদক : তৃতীয় ধাপের ৫২২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের ফল নির্বাচন কমিশনে পৌঁছেছে। এরমধ্যে ৩২৪টি ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া বিএনপি ৫৭টি ইউপিতে ও স্বতন্ত্র প্রার্থীরা ১২১ ইউপিতে বিজয়ী হয়েছেন।
এর বাইরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২৯ প্রার্থী আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে করে ৫৫১ ইউপির মধ্যে আওয়ামী লীগ ৩৫৩টিতে জয়ী হয়েছেন। শনিবার ৬১৪ ইউপিতে তৃতীয় ধাপের ভোট হয়।
ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, প্রাথমিক ফলাফলের বার্তার শিট নির্বাচন কমিশনে পাঠাচ্ছে রিটার্নিং কর্মকর্তারা। রোববার সন্ধ্যার মধ্যে অধিকাংশ ইউপির চেয়ারম্যান পদের ফল পৌঁছে যাবে।
ইসি কর্মকর্তারা জানান, রোববার দুপুর পর্যন্ত ৫২২টি ইউপির ফল পৌঁছেছে। ২৯টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রয়েছে। ৫৮টি ইউপির ফল পেন্ডিং রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে আসছে। পার্বত্য এলাকার ৮টি ইউপির ফলাফলের তথ্য কয়েকদিন পরে আসবে। নেটওয়ার্ক জটিলতা ও দুর্গম এলাকা হওয়ায় তা পরে সংগ্রহ হবে।
এদিকে ইসি থেকে পাওয়া প্রাথমিক ফলাফলের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ভোট অনুষ্ঠিত হওয়া ইউপিতে ৯৩ লাখ ২০ হাজার ১৯৪ ভোটার ছিল। এর মধ্যে ভোট পড়েছে ৭১ লাখ ৯৩ হাজার ৮৬৪, যা ৭৭ দশমিক ১৯ শতাংশ। এতে বৈধ ভোট রয়েছে ৭০ লাখ ৪৫ হাজার ৭১৩টি, বাতিল হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৫১ ভোট।
আওয়ামী লীগের প্রার্থী জিতেছে ৩২৪টি ইউপিতে। ২৯টিতে নৌকা প্রতীকের প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় তা দাঁড়াচ্ছে ৩৫৩ জনে। ক্ষমতাসীন দলটি ভোট পেয়েছে ৪৫ দশমিক ১ শতাংশ। এতে করে ৩২ লাখের বেশি ভোট পড়েছে নৌকায়।
বিএনপি প্রার্থী জিতেছে ৫৭ ইউপিতে। ২০ দশমিক শূন্য ৯ শতাংশ ভোট পেয়েছে ধানের শীষ। যা ১৪ লাখের বেশি ভোট। স্বতন্ত্র প্রার্থীরা ২১ লাখের বেশি ভোট পেয়েছে। জিতেছে ১২১ ইউপিতে।
এছাড়া জাতীয় পার্টি ১০টি ও জাসদ একটি ইউপিতে জিতেছে এ পর্যন্ত। প্রথম ধাপে ৭৪ শতাংশ ও দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ ভোট পড়েছে। ওই দুই ধাপে আওয়ামী লীগ ১ হাজার ১ ইউপিতে ও বিএনপি ১০৮ ইউপিতে জিতেছে।