ঢাকাSaturday , 23 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবির শিক্ষক খুনে জামায়াতের নিন্দা

Link Copied!

jamat-logoনিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী।
২৩ এপ্রিল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের দেয়া বিবৃতিতে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে নিহত হওয়ার ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, বর্তমানে দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই।’
তিনি বলেন, ‘দেশবাসী উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, দেশে একের পর এক চাঞ্চল্যকর হত্যাকা- সংঘটিত হয়েই যাচ্ছে। কিন্তু কোন হত্যাকাণ্ডেরই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার হচ্ছে না। এ যাবত যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার কোনটিরই সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত ও বিচার না হওয়ার কারণেই প্রকাশ্য দিবালোকে বারবার হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।’
তিনি আরো বলেন, ‘সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার কাজে নিয়োজিত রাখার কারণেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক স্বার্থ হাসিলের অনৈতিক ও বেআইনী কাজে ব্যবহার বন্ধ করে তাদেরকে শতভাগ পেশাগত দায়িত্ব পালনে নিয়োজিত রাখতে হবে।’
বিবৃতিতে নিহত অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীর রূহের মাগফেরাত কামনা ও তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।