ঢাকাFriday , 22 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হানিফ-আজিজের কবর জিয়ারত মহানগর আ.লীগের

Link Copied!

a.legueনিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নব-নির্বাচিত নেতারা ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ও মেয়র মোহাম্মদ হানিফ এবং ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের কবর জিয়ারত করেছেন।
শুক্রবার সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে মহানগর আওয়ামী লীগের প্রয়াত এই দুই নেতার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত করেন নব-নির্বাচিত কমিটির নেতারা।
শ্রদ্ধা নিবেদনের সময়  উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং উত্তরের সাধারণ  সম্পাদক সাদেক খান।
অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর  রহমান, সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, মরহুম এম এ  আজিজের ছেলে  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমর বিন আব্দুল আজিজ,  হাসিবুর রহমান মানিক প্রমুখ।