ঢাকাFriday , 22 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়-তারেক জাতির গর্বিত উত্তরাধিকার

Link Copied!

sofiul-alom-prodanনিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানকে ‘জাতির গর্বিত উত্তরাধিকার’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।
তিনি বলেছেন, ‘জয়কে হত্যার কথিত ষড়যন্ত্র কিংবা তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেয়ার মতো উদ্বেগজনক ঘটনা কারোই কাম্য হতে পারে না। এই দুই উত্তরাধিকারকে ব্যবহার করে প্রতিহিংসার রাজনীতি হবে আত্মঘাতি।’
বুধ ও বৃহস্পতিবার (২০-২১ এপ্রিল) দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নে ২০ দলীয় জোট সমর্থিত জাগপার চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলী খানের সমর্থনে দিনব্যাপী পৃথক পথসভায় এসব কথা বলেন প্রধান।
জাগপা সভাপতি বলেন, ‘আন্তর্জাতিক পত্রিকা ‘দ্যা ওয়্যার’-এ প্রকাশিত প্রতিবেদনে ছাফ জানিয়ে দেয়া হয়েছে- ‘মার্কিন আদালত অন্য অভিযোগ গ্রহণ করলেও জয় হত্যার অভিযোগ আমলে নেয়নি’। অথচ ভিন্নমত প্রকাশের অভিযোগে দেশবরেণ্য দুই সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে প্রধানমন্ত্রীপুত্র জয় হত্যা চেষ্টা মামলায় জড়িয়ে দেয়ার চক্রান্ত চলছে। একটি স্বাধীনচেতা জাতি কখনোই এই অবস্থা মেনে নিতে পারে না।’
পথসভায় শফিক রেহমান, মাহমুদুর রহমান ও শওকত মাহমুদসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে লাগাতার আন্দোলন ও জনমত গঠনের আহ্বান জানান প্রধান।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রসঙ্গে প্রধান বলেন, ‘ইউপি নির্বাচনের নামে ভয়াবহ তামাশা ও নজিরবিহীন সহিংসতার ইতিহাস দেশ ও দুনিয়া জেনে গেছে। ইউপি নির্বাচনের সুবাদে হাসিনা মার্কা নির্বাচন কত প্রকার ও কী কী, গ্রাম-বাংলার কিষাণ-কিষাণীর ঘরে ঘরেও তা পৌঁছে গেছে।’
জাগপা সভাপতি অদম্য সাহস, দৃঢ়তা ও প্রজ্ঞার সাথে ইউপি নির্বাচনকে কাজে লাগিয়ে নির্বাচন পরবর্তী গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করতে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।
পথসভায় আরো বক্তব্য রাখেন- জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, ভাবকি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব জলিল শাহ ও ভাবকি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ আলী খান প্রমুখ।