ঢাকাThursday , 21 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসিকে কঠোর হওয়ার আহ্বান আ.লীগের

Link Copied!

Hanifনিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা রোধে নির্বাচন কমিশনকে (ইসি) কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সকালে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনে যায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সেখান থেকে বেরিয়ে আসার পর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিকদের এ কথা জানান।
হানিফের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
ইউপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনী সহিংসতায় জড়িতরা আওয়ামী লীগের নেতাকর্মী হলে দল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে।