ঢাকাThursday , 21 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তরিকুল

Link Copied!

toriqulনিজস্ব প্রতিবেদক : উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
বুধবার রাত ১১টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। স্ত্রী নার্গিস বেগম তার সঙ্গে রয়েছেন।
তরিকুল ইসলাম সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। তবে তার দেশে ফেরার বিষয়টি চিকিৎসার ওপর নির্ভর করছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরেই নানা ব্যাধির সঙ্গে লড়াই করছেন। তিনি হার্ট, ডায়াবেটিস, কিডনিসহ একাধিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসা নেন।