ঢাকাWednesday , 20 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের ৭ নেতা বহিষ্কার

Link Copied!

a.legueকক্সবাজার প্রতিনিধি : তৃতীয় দফা ইউপি নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলার ৬ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৭ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বহিষ্কৃতরা হলেন, বরইতলী ইউনিয়নে নজরুল ইসলাম, চিরিঙ্গা ইউনিয়নে খাজা সালাউদ্দিন ও জামাল হোসেন চৌধুরী, খুটাখালী ইউনিয়নে জয়নাল আবেদীন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে রুস্তম শাহরিয়ার, কৈয়ারবিল ইউনিয়নে মক্কী ইকবাল, বমুবিলছড়ি ইউনিয়নে কপিল উদ্দিন।
সভায় জানানো হয়, ২৩ এপ্রিল তৃতীয় দফা ইউপি নির্বাচনে চকরিয়া উপজেলার ৬টি ইউনিয়নের ৭ জন আওয়ামী লীগ নেতা বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদেরকে দল থেকে সাময়িক বহিষ্কার এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে।
এছাড়া এখন পর্যন্ত যারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। তা নাহলে তাদের বিরুদ্ধেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
এসব বিদ্রোহী প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মী কাজ করছে তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নৌকা প্রতীকের পক্ষে প্রকাশ্যে কাজ করার আহ্বান জানানো হয়। অন্যথায় তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হবে জানিয়েছে জেলা আওয়ামী লীগ।