ঢাকাWednesday , 20 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউপি নির্বাচনে সহিংসতা বন্ধের আহ্বান

Link Copied!

electionনিজস্ব প্রতিবেদক : সহিংসতা বন্ধ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরবর্তী ধাপগুলোকে সুষ্ঠভাবে সম্পন্ন করার  আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাপ ভাসানী, গণসংগ্রাম পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন ও বাংলাদেশ তফসিল জাতি ফেডারেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।
মানববন্ধনে ন্যাপ ভাসানীর সভাপতি মোসতাক ভাসানী বলেন, ‘বিগত দুই ধাপের ইউপি নির্বাচনে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রসাশন ছিলো নির্বিকার। যার ফলে দুই ধাপের ইউপি নির্বাচন ব্যাপক অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে।
তৃতীয় ধাপসহ আগামী নির্বাচিনের ধাপগুলো যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে লক্ষ্যে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে তাদের সংবিধান ও আইন প্রদত্ত ক্ষমতার কার্যকর প্রয়োগ করতে হবে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান দুলাল শাহ, বাংলাদেশ তফসিল জাতি ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান, বিডিপির মহাসচিব মোহাম্মাদ হাসান, বাংলাদেশি আমজনতা ইনসাফ পার্টির সভাপতি হোসেন খান লিটন প্রমুখ।