ঢাকাMonday , 18 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ২০ সহ-সাংগঠনিকের ১৮ জনই নতুন

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : বিএনপির কাউন্সিলের ২৯ দিন পর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুমোদনক্রমে দলের ২০ জন সহ-সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এদের মধ্যে অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ও আবদুল মোমিন তালুকদার খোকা ছাড়া বাকিরা সবাই নতুন।
সোমবার (১৮ এপ্রিল) বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ নামের তালিকা ঘোষণা করেন রিজভী।
এ মনোনয়নের ফলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব, জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব, কোষাধ্যক্ষ, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে এই পর্যন্ত মোট ৪০ জন কর্মকর্তার নাম ঘোষণা হলো।
এর আগে গত ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের ১০ দিন পর ৩০ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব, রুহুল কবির রিজভীকে জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব ও মিজানুর রহমান সিনহাকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেন বিএনপি চেয়ারপারসন। এরপর গত ৯ এপ্রিল সাতজন যুগ্ম মহাসচিব ও নয়জন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
বিএনপির নতুন সহ-সাংগঠনিক সম্পাদকরা হলেন- ঢাকা বিভাগে অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ও শহীদুল ইসলাম বাবুল, চট্টগ্রাম বিভাগে মাহবুবুর রহমান শামীম ও আবুল হাশেম বক্কর, রাজশাহী বিভাগে আবদুল মোমিন তালুকদার খোকা ও শাহীন শওকত, খুলনা বিভাগে অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডু, বরিশাল বিভাগে আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, সিলেট বিভাগে দিলদার হোসেন সেলিম ও কলিমুদ্দিন মিলন, রংপুর বিভাগে শামসুজ্জামান ও সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা বিভাগে মোস্তাক মিয়া ও আবদুল আউয়াল খান, ময়মনসিংহ বিভাগে শরিফুল আলম ও ওয়ারেস আলী মামুন, ফরিদপুর বিভাগে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও সেলিমুজ্জামান সেলিম।
বিএনপির বিদায়ী কমিটিতে দুইজনকে ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়। প্রথমে নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়। গত বছরের ৩ মে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এরপর অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে পিন্টুর স্থালাভিষিক্ত করা হয়। নতুন কমিটিতেও তিনি একইপদে বহাল রয়েছেন। অন্যদিকে, শহীদুল ইসলাম বাবুল জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। মাহবুবুর রহমান শামীম বিএনপির সদ্য বিদায়ী কমিটির নির্বাহী সদস্য। অন্যদিকে, আবুল হাশেম বক্কর জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি পদে রয়েছেন।
বিএনপির রাজশাহী বিভাগীয় নতুন সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন তালুকদার খোকা দলটির সদ্য বিদায়ী কমিটিতেও একই পদে ছিলেন। এছাড়া শাহীন শওকত বিএনপির বিদায়ী কমিটির নির্বাহী সদস্য।
অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের পুত্র ও যশোর জেলা বিএনপির নির্বাহী সদস্য। অন্যদিকে, জয়ন্ত কুমার কুন্ডু বিএনপির বিদায়ী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক।
আকন কুদ্দুসুর রহমান বরিশাল উত্তর জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ও দলটির সদ্য বিদায়ী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। এছাড়া মাহবুবুল আলম নান্নু বিএনপির বিদায়ী কমিটির নির্বাহী সদস্য।
দিলদার হোসেন সেলিম সিলেট জেলা বিএনপির সদ্য সাবেক কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। অন্যদিকে কলিমুদ্দিন মিলন দলটির বিদায়ী কমিটির নির্বাহী সদস্য।
শামসুজ্জামান (জামান) নীলফামারী জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক। সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর পৌরসভার মেয়র ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রংপুর বিভাগীয় সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
মোস্তাক মিয়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আবদুল আউয়াল খান জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন। শরিফুল আলম ও ওয়ারেস আলী মামুন দু’জনই বিএনপির বিদায়ী কমিটির নির্বাহী সদস্য।
ফরিদপুর বিভাগে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী জেলা বিএনপির বর্তমান সভাপতি। সেলিমুজ্জামান সেলিম জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ‘মহাসচিবসহ কমিটি গঠনের সর্বময় ক্ষমতা’ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর ন্যস্ত করেন কাউন্সিলররা। ওই ক্ষমতাবলে বেগম জিয়া এদের মনোনয়ন দেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির নতুন কমিটির নেতারা নির্বাচিত বলে গণ্য হবেন।’