ঢাকাMonday , 18 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি মামলায় সারা দেশে গ্রেপ্তার ৭

Link Copied!

Handcuffনিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মামলায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ৭ আসামিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে এই ৭ আসামিকে নিজ নিজ কর্মস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোনালী ব্যাংকের ময়মনসিংহের ভালুকা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ একরামুল হক খান, একই ব্যাংকের ময়মনসিংহ শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট আবুল ফজল মোহাম্মদ বেল্লাল, প্রাক্তন সা-রেজিস্ট্রার ভবতোষ ভৌমিক, টাঙ্গাইলের একটি ইউনিয়নের প্রকল্প সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়ের সদস্য মোহাম্মদ আলামিন ও হবিগঞ্জের শাহজালাল সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মোহাম্মদ হারুনুর রশিদ।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।