ঢাকাSunday , 17 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো চালক ও হেলপারের

Link Copied!

Accidentনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক ও বাস হেলপারের মৃত্যু হয়েছে। ট্রাকচালকের নাম সরোয়ার শেখ (৩৮) ও বাস হেলপার কালাম মিয়া (৩৫)। এর মধ্যে সরোয়ার রাজবাড়ী জেলার গোয়ালন্দের সামসুদ্দিনের ছেলে এবং মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ীর সিদ্দিক তালুকদারের ছেলে কালাম।
রোববার ভোর রাতে ধানমণ্ডিতে ট্রাকের চাপায় ট্রাকচালক সরোয়ার ও সকালে মতিঝিলের ইত্তেফাক মোড়ে বাস থেকে ছিটকে পড়ে বাস চাপায় বাসের হেলপার কামাল নিহত হন।
ট্রাকের হেলপার জালাল জানান, মুক্তাপুর থেকে সিমেন্টবোঝাই করে রাজবাড়ীর উদ্দেশে যাওয়ার পথে ধানমণ্ডি এলাকায় গাড়ির চাকা নষ্ট হয়। পরে চালক সরোয়ার চাকা মেরামত করার সময় অপর আরেকটি ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে গুলিস্তানগামী বন্ধন পরিবহন থেকে হেলপার কামাল ছিটকে পড়ে অপর আরেক বাস চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোজ্জামেল হক জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরাদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।