ঝিনাইদহ প্রতিনিধি : জেলার কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতির অবমাননা করায় জাকির হোসেন (২৮) নামে এক যুবককের গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জাকির হোসেন ওই গ্রামের মজিদ বিশ্বাসের ছেলে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, বৃহস্পতিবার রাতে জাকির হোসেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নোংরা লাগিয়ে অবমাননা করেন। এ ঘটনায় রাত ১১টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি সোলেমান হোসেন মোল্লা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ ও ২২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর সকালে জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

