ঢাকাSaturday , 16 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

Accidentসাভার প্রতিনিধি : সাভার ও আশুলিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে সাভারের কলমা এলাকায় ও ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত পোশাক শ্রমিক নাম রুবেল হোসেন। তিনি সামিয়া গার্মেন্টসে অপারেটর পদে কাজ করতো। অপরদিকে নিহত ট্রাকের হেলপারের নাম মোজ্জামেল হোসেন। তিনি আশুলিয়ার নিরিবিলি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে সাভারের রেডিও কলোনী থেকে একটি শ্রমিকবাহী বাস আশুলিয়ায় আসার সময় কলমা এলাকায় চলন্ত বাসের গেটে থাকা এক পোশাক শ্রমিক পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় গার্মেন্টসের অন্যান্য শ্রমিকেরা নিহতের ময়নাতদন্ত না করা জন্য থানায় বিক্ষোভ মিছিল করে ও মরদেহ ফিরে দেওয়ার দাবি জানান তারা। অন্যদিকে, সকালে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় বাস চাপায় ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, মহাসড়কের পাশে হেলপার দাঁড়িয়ে ট্রাকটি ধোয়া-মোছার কাজ করছিল। এ সময় পিছন থেকে আসা একটি দ্রুতগামী বাস তাকে চাপায় দেয়। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুটি ঘটনায় বাসগুলো আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সাভার ও আশুলিয়া থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।