ঢাকাFriday , 15 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর উত্তরা বিষপানে কিশোরের আত্মহত্যা

Link Copied!

suisiedনিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পশ্চিম থানাধিন ১৪ নম্বর সেক্টর, ২২ নম্বর রোড ৩৬ নম্বর হাউজ উত্তরা পশ্চিম এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে হৃদয় রহমান (১৮) এক তরুণ কীটনাশন পানে আত্মহত্যা করেছেন।
শুক্রবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
হৃদয় এবার স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। হৃদয়ের বাবার নাম গোলাম মোস্তফা। তিনি মালয়েশিয়া প্রবাসী।
নিহতের মা রহিমা বেগম জানান, নববর্ষ উপলক্ষে হৃদয় গতকাল সারা রাত বন্ধুদের সঙ্গে বাইরে ছিল। সকালে বাসায় ফিরলে মা জানতে চাইলে এনিয়ে মায়ের সঙ্গে ঝগড়া বাধে। এসময় মা তাকে বকাবকি করে। পরে হৃদয় অভিমান করে রুমের দরজা বন্ধ করে ইঁদুর মারার বিষপান করে চিৎকার করতে থাকলে তাকে দ্রুত উত্তরা আধুনিক হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।