ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে অস্ত্র, গুলি ও রামদাসহ ২ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে সদর উপজেলার বুজিতলা ও শিকারপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি সার্টারগান, দুটি গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে দক্ষিণ শিকারপুর গ্রামের ঠাকুর সরকারের ছেলে কুমোদ সরকার ও ডালিম কুমারের ছেলে মাধব কুমারকে আটক করা হয়। পরে তাদের শিকারোক্তি মোতাবেক ঘোড়শাল এলাকার সন্ত্রাসী জাহিদের সেকেন্ড ইন কমান্ড দীপংকরের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

