ঢাকাFriday , 15 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বংশালে ছিনতাইকারীর ছুরিতে নিহত ১

Link Copied!

armsনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বংশাল থানার সিদ্দিকবাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহিদ হোসেন জাহিদ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। তার পিতার নাম মৃত মোহাম্মদ আলী। তারা নবাবপুরের ৩০ নম্বর গোপীমোহন বসাক লেনে বাস করেন।
শাহিদের ছোট ভাই ওয়াহিদ হোসেন জানিয়েছেন, সকালে বাসা থেকে বের হয়ে উত্তরায় যাচ্ছিলেন শাহিদ। পথে সিদ্দিকবাজারে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। হঠাৎ দুই-তিনজন ছিনতাইকারী তাকে ঘেরাও করে তার কাছ থেকে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেয়।
ওই সময় শাহিদ চিৎকার করলে ছিনতাইকারীরা বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রিকশাচালক তোফায়েল আহমদ আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎমক পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, রিকশাচালক তোফায়েল আহমদকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।