ঢাকাFriday , 15 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবচেয়ে পাতলা ই-বুক রিডার

Link Copied!

e-book-rederপ্রযুক্তি ডেস্ক : সবচে পাতলা ই-বুক রিডার আনলো অ্যামাজন। এটি কিন্ডলে সিরিজের অষ্টম ভার্সন। মডেল কিন্ডলে ওয়েসিস।
দুইটি ভার্সনে অ্যামাজনের নতুন কিন্ডলে পাওয়া যাচ্ছে। একটি ওয়াইফাই মডেল। অন্যটি ওয়াইফাই প্লাস থ্রিজি মডেল। ‍উভয় মডেলই ভারতে বাজারে পাওয়া যাচ্ছে। এগুলোর দাম যথাক্রমে ২৩ হাজার ৯৯৯ রুপি এবং ২৭ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে  বাংলাদেশী টাকায় এগুলোর মূল্য দাঁড়ায় ২৮ হাজার ৩০৮ টাকা এবং ৩৩ হাজার ২৬ টাকা।
অ্যামাজনের নতুন ই-বুক রিডারটির বিশেষত্ব হচ্ছে, এটির কভারেই বিল্টইন চার্জার রয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, নতুন মডেলটি সবচে পাতলা এবং হালকা ই-বুক রিডার।
কিন্ডলে ওয়েসিসের ওজন মাত্র ১৩০ গ্রাম। এটি ৩.৪ মিলিমিটার পুরু। এতে ৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ৩০০ ডিপিআই। ই-বুক রিডারটিতে ৪ জিবি র‌্যাম আছে।