ঢাকাWednesday , 13 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় বাসচাপায় নির্মাণশ্রমিক নিহত

Link Copied!

Accidentসাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন নির্মাণ শ্রমিক।
বুধবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মাণশ্রমিক মিজানুর রহমান পাবনার সাথিয়া থানার গাগরাখালির আফসার সরদারের ছেলে।
পুলিশ জানায়, সকালের দিকে ঢালাই কাজের জন্য মিক্সার মেশিন নিয়ে বিশমাইলে নবীনগর থেকে আসছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সময় পেছন থেকে আসা শাহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মিক্সার মেশিনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন নির্মাণ শ্রমিক মিজানুর রহমান। গুরুতর আহত হয় আলমগীর হোসেন ও আবু তাহের নামে দুই শ্রমিক।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
এ ঘটনায় বাসটিকে জব্দ করতে পারলেও এর চালককে আটক করতে পারেনি পুলিশ।