ঢাকাWednesday , 13 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসী হামলায় ভ্যানচালক নিহত

Link Copied!

Dead Bodyখুলনা প্রতিনিধি : জেলার ফুলতলা উপজেলায় সন্ত্রাসীদের হামলায় আবুল আলী লস্কর (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এছাড়া হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার রাতে খুলনার ফুলতলার দামোদর কলোনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাড়ি ঘর, দোকানপাট, আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে রামদা ও লাঠিসোটা নিয়ে কলোনীপাড়ায় অতর্কিত হামলা চালালে ভ্যানচালক আবুল আলী লস্কর (৫৮) নিহত হয়। আবুলের পেটে ও শরীরে একাধিক ছুরি আঘাতের চিহ্ন ছিল।
আহতদের মধ্যে কালাম গাজীর স্ত্রী সৈয়েদা (৬০), ওয়াজেদ আলী শেখের পুত্র ইয়াছিন শেখ (১৯), জামাল লস্করের স্ত্রী রাশিদা বেগম (৪০), ছেলে রিয়াজুল ইসলাম (২০), আবু তালেব লস্করের স্ত্রী ফরিদা বেগম (৫৫), ইয়ার আলী লস্করের ছেলে আজিজুলকে (২৪) ফুলতলা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া এলাকার বিভিন্ন বাড়ি-ঘর ও দোকানে হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে হামলাকারীদের পরিচয় মিলেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।