ঢাকাWednesday , 13 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৭ হাজার টাকায় লেনোভোর ল্যাপটপ

Link Copied!

laptopপ্রযুক্তি ডেস্ক : সাশ্রয়ী দামে একটি ল্যাপটপ বাজারে ছেড়েছে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। এই ল্যাপটপটির মডেল আইডিয়া প্যাড ১০০ এস। এটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত।
ল্যাপটপটিতে আছে ১১.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৩৬৬x৭৬৮ পিক্সেল। এতে ইন্টেল অ্যাটম প্রসেসর আছে। প্রসেসরের ক্লকস্পিড ১.৮৩ গিগাহার্জ। ল্যাপটপটিতে ২ জিবি ডিডিআর৩ এল র‌্যাম ব্যবহার করা হয়েছে। বিল্টইন মেমোরি ৩২ জিবি এসএসডি। মেমোরি বাড়ানোর সুযোগ আছে।
লেনোভোর ল্যাপটপটিতে ব্লুটুথ, ওয়াইফাই, ইউএসবি ২.০ নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে। এতে এইচডি এমআই পোর্ট অডিও এবং হেডফোন জ্যাক আছে।
আইডিয়া প্যাডে ০.৩ মেগাপিক্সেলের ওয়েব ক্যাম ব্যবহার করা হয়েছে। এতে ২ সেলের ৩১.৯ ডাব্লিউএইচআরের ব্যাটারি আছে।
ভারতের বাজারে ল্যাপটপটির মূল্য ১৪ হাজার ৯৯০ রুপি। ভ্যাট এবং ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৭ হাজার ৭১২ টাকা।