ঢাকাWednesday , 13 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রসংসদ নির্বাচন চাইলেন লাকী

Link Copied!

lakiরংপুর প্রতিবেদক : জাগরণ মঞ্চের স্লোগান কন্যাখ্যাত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেছেন, ‘দেশের বিরাজমান সঙ্কটের সমাধান ও গণতন্ত্র পুনরুদ্ধারে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিগগিরই ছাত্রসংসদ নির্বাচন দিতে হবে।’
মঙ্গলবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র ইউনিয়নের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লাকী আক্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোকে মুক্ত চিন্তার মুক্তমঞ্চ বলা হলেও বর্তমান শিক্ষা ব্যবস্থায় তার সুযোগ নেই। শিক্ষা ও গবেষণা খাতে বাজেটের পরিমাণ অতি নগণ্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়ির তেলের টাকার চেয়ে গবেষণা খাতে কম অর্থ বরাদ্দ থাকে।’
গণজাগরণ মঞ্চের অন্যতম এ সংগঠক বলেন, ‘সবসময় শিক্ষা খাতে বাজেট কম রাখা হয়। যুক্তি হিসেবে বলা হয় বরাদ্দ কম থাকায় বাজেট অল্প দেয়া হয়েছে। কিন্তু যখন হাজার হাজার কোটি টাকা লুটপাট হয় তখন বরাদ্দের কথা বলা হয় না।’
বর্তমান সময়ে চলমান খুন, ধর্ষণ, লুটপাটের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘বিচারহীনতার কারণে অপরাধীরা নির্বিঘ্নে অপরাধ চালিয়ে যাচ্ছে।’ তিনি জনগণকে এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
ছাত্র ইউনিয়ন বেরোবি সংসদের সভাপতি এলমিনা মনির সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সিয়াম সারোয়ার জামিল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রিষিণ পরিমল, সিপিবি রংপুর জেলার সাধারণ সম্পাদক শাহীন রহমান, বাসদ রংপুর জেলার সমন্বয়ক আব্দুল কুদ্দুস প্রমুখ।