ঢাকাTuesday , 12 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নিলেন প্রিয়াংকা

Link Copied!

priyankaবিনোদন প্রতিবেদক : রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেলেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আজ প্রেসিডেন্ট ভবনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন। সর্বশেষ তিনি হলিউডে সিনেমা ‘বেওয়াচ’-এর শুটিংয়ে লস এঞ্জেলসে অবস্থান করছিলেন। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারটি নিতেই সেখান সোজা উড়াল দিয়েছেন ভারতে। পদকটি হাতে পাওয়ার পর স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এ পর্যন্ত ততো পুরস্কার আমি পেয়েছি তার মধ্যেই এটিই আমার কাছে সেরা। ধন্যবাদ সবাইকে। আমি কৃতজ্ঞ।’
তিনি যুক্তরাষ্ট্রের টিভি সিরিয়াল কোয়ান্টিকোতে অভিনয় করে দেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেখানে প্রশংসিত হয়েছে দেশীগার্ল খ্যাত এ অভিনেত্রীর অভিনয়।
উল্লেখ্য, এর আগে রাষ্ট্রীয় এই সম্মাননায় ভূষিত হন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই ও মাধুরী দীক্ষিতসহ বলিউডের আরও অনেক নামীদামী তারকা।