স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি। গোটা বিশ্বই যাকে চেনে এক নামে। ফুটবল মাঠে তার নয়নকাড়া পারফরম্যান্স চোখে লাগার মতো। ফুটবল বিশ্বে অন্যতম সেরা ফুটবলার তিনি। তার যোগ্য প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। যিনি রিয়াল মাদ্রিদের হয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। অপেক্ষাকৃত তরুণ ফুটবলার হিসাবে এই দুজনের সঙ্গে পাল্লা দিয়ে চলেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফুটবলার লিওনেল মেসি। আলোচিত এই তিন ফুটবলার গত তিন বছর ধরে চলছেন একই কাতারে। যেখানে মেসি শীর্ষে, তারপর রোনালদো ও নেইমার। সেটা বাৎসরিক উপার্জনে।
টানা তৃতীয় বছরের মতো বাৎসরিক আয়ে মেসিই রয়েছেন শীর্ষে। মেসির আয় ৭৪ মিলিয়ন ইউরো। সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর বছরে আয় ৬৭.৪ মিলিয়ন ইউরো। তৃতীয় স্থানে রয়েছেন নেইমার। যার বাৎসরিক আয় ৪৩.৫ মিলিয়ন ইউরো। ফ্রান্স ফুটবল সাময়িকী দিয়েছে এমন তথ্য।
রিপোর্টে বলা হয়েছে, ফুটবলারদের বাৎসরিক আয়ে ক্লাবের বেতন ছাড়াও রয়েছে স্পন্সরশীপ, রেভিনিউ ও অন্যান্য বোনাস। অন্যদিকে ফোর্বস জানিয়েছে, মেসি বার্সেলোনার কাছ থেকে বাৎসরিক বেতনেই পান প্রায় ৫১.৮ মিলিয়ন ইউএস ডলার। সেখানে রোনালদো অবশ্য বেশী। রিয়াল মাদ্রিদকে রোনালদোকে দেয় প্রায় ৫২.৬ মিলিয়ন ইউএস ডলার।
অন্যদিকে ফ্রান্সে শীর্ষ আয় করা ফুটবলার হলেন প্যারিস সেইন্ট জার্মেইর আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া।

