ঢাকাTuesday , 12 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিলন-সিমলার চমক

Link Copied!

Milon-simlaবিনোদন প্রতিবেদক : চমক দেখাতে শিগগিরই মুক্তি পাচ্ছে রাশিদ পলাশের চলচ্চিত্র ‘নাইওর’। মুক্তির আগে যার কিছুটা আঁচ পাওয়া গেল টিজারে। গতানুগতিক চরিত্রের বাইরে নতুন চমক নিয়ে হাজির হয়েছেন আনিসুর রহমান মিলন ও সিমলা। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নবাগত নায়িকা সাদিয়া।
আড়াই মিনিটের এ টিজার নিয়ে নির্মাতা বলেন, ‘আমরা মূলত আমাদের ছবির ভঙ্গিটা কি হবে বা টেস্টটা কি তা একটু করে প্রকাশ করতে চেয়েছি এ টিজারের মাধ্যমে। দর্শকের জন্য এটা আমাদের বৈশাখী উপহারও বলতে পারেন।’
গত বছরের ৮ জানুয়ারি বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটরিয়ামে এক মহরতের মাধ্যমে এই ছবির শুটিং শুরু হয়।
প্রযোজনা সংস্থা আরশি প্রোডাকশন প্রযোজিত ‘নাইওর’-এর কাহিনী লিখেছেন পরিচালক পলাশ নিজেই। সংলাপ ও চিত্রনাট্য আদনান আদীব খান, চিত্রগ্রহণে হৃদয় সরকার, সাহিল রনি, সংগীত পরিচালক এফ এ সুমন, নৃত্য পরিচালনায় আরিফ রেহান, মেকআপ রং তুলি হাসান, শিল্প নির্দেশক নাজমুস সাকিব অমি, প্রোডাকশন ম্যানেজার আবু জাফর অপু। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, রাশেদ মামুন অপু, হেদায়েত নান্নু, দৃষ্টি, কামাল উদ্দিন, আহমেদ ফারুক, ফরহাদ শিশির, আরিফ সিদ্দিকী পিন্টু ও মামুনুর রশীদ।
ঈদুল ফিতর ও ঈদুল আজহার মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের। ছবিটির নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন গোলাম রাব্বানী।