বিনোদন ডেস্ক : বলিউডে যেন চলছে বিয়ের মৌসুম! চলতি বছরের শুরুতেই দিল্লীর এক ধনাঢ্য ব্যবসায়িকে বিয়ে করে প্রথমবার আনন্দ সংবাদ দিয়েছিলেন ‘গজিনি’ খ্যাত বলিউডের তারকা অভিনেত্রী অসিন। এরপর গেল ফেব্রুয়ারিতে নানা গুঞ্জনের পর বিয়ে করে খবরে এলেন অভিনেত্রী প্রীতি জিনতা। আর এবার সেই একই পথে বোধয় হাঁটতে চলেছেন ‘জান্নাত ২’ খ্যাত অভিনেত্রী এশা গুপ্তা!
না। বিয়ের খবর অভিনেত্রী এশা কিংবা তার সম্ভাব্য বরের পক্ষ থেকেও দেয়া হয়নি! বরং এশা গুপ্তার গতিবিধির উপর সন্দেহ করেই মিডিয়ায় আগ বাড়িয়ে বিয়ের কথা বলছে তার। যদিও সুঁচালো যুক্তি আছে সে খবরে!
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী এশা গুপ্তা। ছবিতে তার আঙুলে দেখা গেছে ডায়ামন্ডের আংটি। সাধারণত এমন আংটি পরানো হয় বিয়ের কনেকে! বিয়ের এমন আংটি এশার আঙুলে থাকতে দেখেই কিন্তু তার বিয়ের গুঞ্জন উঠেনি মিডিয়ায়! বরং ওই ছবির নিচে ক্যাপশনে এশা লিখেছেন, ‘সে আমাকে জিজ্ঞেস করতেই তাকে আমি ‘হ্যাঁ’ বলে দিয়েছি!’
এশা গুপ্তার এমন উদ্দেশ্যমূলক কথাকে কেন্দ্র করে তাই ভারতীয় মিডিয়ায় গুঞ্জন, তাহলে কি শিগগিরই বিয়ে করার ইঙ্গিত দিলেন এশা! এমন প্রশ্নের কোনো উত্তর এশার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো জানা যায়নি।
উল্লেখ্য, ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত ২’ ছবির মধ্য দিয়ে অভিনয়ে পা রাখেন এশা। একই বছরে ইমরান হাশমির আরেক ছবি ‘রাজ ৩’-এও অভিনয় করেন তিনি। এরপর হামশাকল, বেবি, চক্রব্যুহ, গরি তেরা পেয়ার ছবিতে দেখা যায় তাকে। বর্তমানে হেরাফেরি ৩ এবং অক্ষয়ের বিপরীতে ‘রুস্তম’ ছবি নিয়ে ব্যস্ত আছেন তিনি।

