ঢাকাTuesday , 12 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবিতে বিভাগীয় প্রধানকে অব্যাহতি

Link Copied!

nobipobiনোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিনকে উচ্ছৃঙ্খল আচরণসহ বিভিন্ন অভিযোগ এনে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের ২৫তম রিজেন্ট বোর্ডের সম্পূরক আলোচ্য সূচি-২ এর সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে আনিত অভিযোগের মধ্যে ছিল- ৯ ফেব্রুয়ারি উপাচার্যের অফিসে উচ্ছৃঙ্খল আচরণ, ক্যাম্পাসকে অস্থিতিশীল করা, শিক্ষার্থীদের উস্কানি দেয়া, পত্রিকায় মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ পরিবেশন, ইউজিসি ও মন্ত্রণালয়সহ বিভিন্ন অফিসে বেনামি পত্র দেওয়া এবং বিশ্ববিদ্যালয় অফিসের অপব্যবহার। বিজ্ঞপ্তিতে তথ্যানুসন্ধান কিমিটির বরাত দিয়ে বলা হয়, ‘উল্লিখিত অভিযোগের সাথে মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান এর সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রমাণিত হয়েছে।’
এই বিষয়ে কথা বলার জন্য মোহাম্মদ রুহুল আমিনকে বারবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নাই।
পরে উক্ত বিষয়ে জানতে চাইলে রেজিস্টার প্রফেসর মো. মমিনুল হক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির রিপোর্টে রুহুল আমিনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, মাইক্রোবায়োলজি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন উপাচার্য ড. এম অহিদুজ্জামান।