ঢাকাMonday , 11 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বায়েজিদে অস্ত্র ব্যবসায়ী আটক

Link Copied!

armsচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী অস্ত্রসহ আব্দুল হাকিম (৩৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।
তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মোরাকাটা গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরেফিন নগর এলাকা থেকে অস্ত্র ব্যবসায়ী আব্দুল হাকিমকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা বস্তা তল্লাশি করে একটি দেশীয় তৈরী (এলজি) বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হাকিম জানিয়েছেন, তিনি পেশাদার অস্ত্র ব্যবসায়ী। মহেশখালী থেকে অস্ত্র বিক্রির জন্য বায়েজিদে এসেছেন।’
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।