ঢাকাSunday , 10 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবহাওয়ার খবর জানাবে ফেসবুক

Link Copied!

Facebookপ্রযুক্তি ডেস্ক : আবহাওয়াবিদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ফেসবুক। এখন থেকে জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই জানা যাবে আবহাওয়ার পূর্বাভাস। বর্তমানে এই ফিচারটি অনেক দেশেই চালু হয়েছে। ভারতেও এই ফিচারটি চালু হয়েছে বলে জানিয়েছে ফেসবুক।
ফেসবুক জানিয়েছে, দিনের শুরুতেই ব্যবহারকারীরা ফেসবুকে লগইন করার সঙ্গে সঙ্গেই আবহাওয়া সম্পর্কে সর্বশেষ খবর জানতে পারবেন।
ব্যবহারকারী যে এলাকা বা অঞ্চল থেকে ফেইসবুকে লগইন করবেন সে এলাকা বা অঞ্চলের আবহাওয়ার খবর তাকে জানিয়ে দেয়া হবে।
এছাড়া ব্যবহারকারীদের শুভ সকাল, শুভ অপরাহ্ন, শুভ সন্ধ্যাসহ বিভিন্ন শুভেচ্ছা বার্তা জানাবে ফেইসবুক।
ফেসবুকের এই আবহাওয়ার বার্তা কতটা জনপ্রিয় হবে সেটা এখন দেখার বিষয়। কেননা, আবহাওয়ার খবর জানানোর জন্য অ্যাপ স্টোর গুলোতে বিস্তর অ্যাপ রয়েছে। এই অ্যাপের সহায়তায় আবহাওয়ার পূর্বাভাস সব সময় জানা যায়।
ফিচারটি এখনো বাংলাদেশে চালু হয়নি।