ঢাকাSunday , 10 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতার চূড়ান্ত বুটক্যাম্প অনুষ্ঠিত

Link Copied!

spaceনিজস্ব প্রতিবেদক : দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’। এ উপলক্ষ্যে শনিবার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (আইইউবি) ঢাকা অঞ্চলের প্রতিযোগীদের নিয়ে ফাইনাল বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম। বেসিসের যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইইউবির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ডিন প্রফেসর শাহরিয়ার খান, ইউল্যাবের সিএসই ডিপার্টমেন্ট প্রধান প্রফেসর ড. সাজ্জাদ হোসেন ও আইইইবির সিএসই ডিপার্টমেন্টের প্রধান ড. আশরাফুল আমিন।
অনুষ্ঠানের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন বেসিসের পরিচালক এবং বেসিস স্টুডেন্টস ফোরাম ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ এর আহ্বায়ক আরিফুল হাসান অপু।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের এবারের প্রতিযোগিতায় ঢাকা অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নিবন্ধন করা ১২৫টি দল এই ফাইনাল বুটক্যাম্পে অংশ নেয়। অনুষ্ঠানে কীভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, কীভাবে একটি উদ্ভাবনী প্রকল্প তৈরি করা যায়, বাস্তব প্রকল্প দেখানোসহ এই আয়োজনের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
এর আগে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে ৩০ জন অভিজ্ঞ প্রফেসর ও তথ্যপ্রযুক্তি খাতের স্থানীয় বিশেষজ্ঞদের নিয়ে মেন্টর মিটিং অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিশ্বের ২২০টিরও বেশি নগরীর মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বড় পরিসরে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২২ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এই আয়োজন প্রত্যক্ষভাবে দেখতে নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতার কর্মকর্তারা বাংলাদেশে আসবেন।
গতবারের মতো বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।