ঢাকাSunday , 10 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করতে না পেরে পাত্রীর বরকে হত্যা

Link Copied!

kill-বরগুনা প্রতিনিধি : সদর উপজেলার পাকুরগাছিয়া বাজারে বিয়ে করতে না পেরে পাত্রীর বরকে কুপিয়ে হত্যা করেছে সোহেল নামের এক বখাটে।
রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়েছেন। তারা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রাসেলের চাচা নিজাম উদ্দিন জানান, নিহত রাসেলের স্ত্রী শিরিনকে বিয়ে করতে চায় একই এলাকার সোহেল। এ কারণে গত এক বছর ধরে রাসেলকে হত্যার হুমকি দিয়ে আসছিল সোহেল। এরই জেরে রাসেল ও তার ভাই রুবেলকে পাকুরগাছিয়া বাজারে পেয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে সোহেল ও তার লোকজন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় রাসেলের ভাই রুবেলকে বাঁচাতে এসে চম্পা নামের একজন গুরুতর আহত হয়েছেন।
বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন জানান, এ ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনানুক ব্যবস্থা নেয়া হচ্ছে।