ঢাকাSunday , 10 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক

Link Copied!

marderসাভার প্রতিনিধি : আশুলিয়ায় স্ত্রীকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছে মিজানুর নামে এক পাষণ্ড স্বামী। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।
রোববার সকাল ১১টার দিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকার সোহেল রানার বাগান বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ওই গৃহবধূর নাম রিনা আক্তার (২৬)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার ফজুল মিয়ার মেয়ে।
ঘাতক মিজানুর সাভার এএনজেল টেক্সটাইল লিমিটেডের এমডির গাড়ির চালক বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি বি বাড়িয়া।
পুলিশ জানায়, সকালে ওই গৃহবধূর স্বামী মিজানুর বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় বাগানবাড়ির নিরাপত্তা কর্মী আইয়ূব আলীর কাছে সন্দেহজনক কথাবার্তা বলেন। এরপর ওই নিরাপত্তা কর্মীর সন্দেহ হলে বাসার ভিতরে গিয়ে দেখতে পান মেঝেতে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূর মরদেহ পড়ে আছে।
পরে ওই নিরাপত্তা কর্মী বাগানবাড়ির মালিক সোহেল রানাকে জানালে তিনি বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে গলায় ছুরিকাঘাত করে খুন করার পর পালিয়ে গেছে স্বামী মিজানুর।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ওই দম্পতির নয় ও পাঁচ বছরের দুটি সন্তান রয়েছে। হত্যার শিকার রিনা আক্তারের মায়ের (নানী) কাছে শিশুদের হস্তান্তর করা হয়েছে।