ঢাকাSunday , 10 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে আগুনে পুড়ে নারীর মৃত্যু

Link Copied!

Fireহবিগঞ্জ প্রতিনিধি : শহরের অনন্তপুর এলাকায় আগুনে পুড়ে মায়া রাণী দেবনাথ (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া আগুনে পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত মায়া রাণী শহরের অনন্তপুর এলাকার বাসুদেবের স্ত্রী।
পুলিশ জানায়, ভোরে শহরের অনন্তপুর এলাকায় বাসুদেবের বাসায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনে তার সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার স্ত্রী মায়া রাণী মারা যান। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে বিষয়টি কেউ বলতে পারছে না।