ঢাকাSunday , 10 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খিলক্ষেতে শিশুধর্ষণের অভিযোগে যুবক আটক

Link Copied!

Rape1নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাবু মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ধর্ষকের ফাঁসি চেয়েছেন পরিবারের সদস্যরা।
আটক শিশুনির্যাতক পূর্বনামা পাড়ার ম্যানেজার আলাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া এবং ওই এলাকার একটি সেলুনের মালিক। তিনি গাইবান্ধা সদরের কয়াছয়গড়িয়া গ্রামের মো. রোস্তম আলীর ছেলে।
খিলক্ষেত থানার পূর্বনামা ম্যানেজার আলাল হোসেনের ভাড়া-বাড়িতে গত মঙ্গল ও বুধবার দুপুরে এ ঘটনা ঘটলেও শনিবার গভীর রাতে বিষয়টি জানাজানি হয়।
শিশুটির বাবা জানান, তার মেয়ে রাজধানীর একটি স্কুলের ৫ম শ্রেণিতে পড়ে। স্কুলের যাওয়া-আসার পথে চকলেট, বিস্কুট ও আইসক্রিম কিনে দিয়ে ফুঁসলিয়ে গত মঙ্গল ও বুধবার দুপুরে শিশুটিকে সাবুর বাসায় নিয়ে মুখ জাপটে ধর্ষণ করে।
মা শাহিনা বুকফাটা কান্নায় বলেন, মেয়ের বাবা সাইনলাইটে চাকরি করে। আমি গার্মেন্টসে কাজ করি। সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় ফিরে দেখি, মেয়ে বিছানায় অসুস্থ অবস্থায় পড়ে আছে। তারপর মেয়েকে জিজ্ঞাসা করলে সে এ সব কথা জানায়।
তিনি জানান, বড় লোকের কাপড় খুলে ফেললেও কিছু হয় না। কিন্তু গরিব মানুষের আঁচল ধরে টান দিলেই তো মানসম্মান শেষ! এখন আমি কীভাবে এলাকার মানুষের কাছে মুখ দেখাবো! আমার দম বন্ধ হয়ে যাচ্ছে! আমি কিছুই বুঝে উঠতে পারছি না! দাঁড়িয়ে থাকতে পারছি না! কে বলেছিল ঢাকায় আসার জন্য! এখন কী হবে আমার!
ওই শিশুর ছোট বোন দ্বিতীয় শ্রেণির ছাত্রী চোখের পানি মুছতে মুছতে বলে, এ ঘডনা আমার ক্লাসের ক্যাপ্টেন শুনছে! না জানি, হেড স্যারকে কইয়া দেয়! তখন তো আমার লেখাপড়া হইবো না! স্যার আমারে ক্লাস থাইকা বাইর কইরা দিবো! এহন তো আমি চিন্তায় পইড়ায় গেছি, আমার বোনডার কী হইবো!
সে সাংবাদিকদের উদ্দেশে বলে, আমি সাবুর ফাঁসি চাই, যাতে এমন কখনো না করে।
এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার পরিদর্শক (অপারেশন) আদিল হোসেন জানান, শিশুধর্ষণের ঘটনায় ধর্ষক সাবুকে আটক করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ধর্ষণের সঙ্গে আরো কেউ জড়িত আছেন কিনা তা জানার জন্য আটক আসামিকে পাঁচদিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।