ঢাকাSaturday , 9 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে অস্ত্র ঠেকিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

Link Copied!

Guliনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার দোয়েল চত্বরের পাশে অস্ত্র ঠেকিয়ে এক ব্যাবসায়ীর সাত লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ওই ব্যবসায়ীর নাম আজিমউদ্দিন (৩২)।
শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি (তদন্ত) আবু জাফর বিশ্বাস।
তিনি জানান, দুপুর ১টার দিকে দোয়েল চত্বর ও শহীদুল্লাহ হলের মাঝামাঝি জায়গায় দুই মোটরসাইকেলে ৬ জন এসে অস্ত্র ঠেকিয়ে রিকশাগামী আজিমউদ্দিনের কাছ থেকে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান। কিছু বুঝে উঠার আগেই তারা দ্রুতবেগে পালিয়ে যায়।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি তদন্ত।